দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের শেষ ৩২ থেকে অপ্রত্যাশিত বিদায়ের পর জার্মানি জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদ হারিয়েছেন জুলিয়ান নাগেলসমান। প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নেওয়ার পরই তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে জার্মান ফুটবল কর্তৃপক্ষ।
২০২৩ সালে জার্মানির দায়িত্ব নেওয়া নাগেলসমানের সঙ্গে ২০২৮ সালের ইউরো পর্যন্ত চুক্তি ছিল। তবে বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তার দায়িত্ব শেষ হলো।
এর আগে ২০২২ সালে বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে বুন্দেসলিগার শিরোপা জিতেছিলেন নাগেলসমান। তার অধীনে স্বাগতিক হিসেবে ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে জার্মানি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠেছিল।
উত্তর আমেরিকায় অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে জার্মানির শুরুটা ছিল দারুণ। প্রথম ম্যাচে নবাগত কুরাসাওকে ৭–১ গোলে উড়িয়ে দেয় তারা। এরপর আইভরি কোস্টের বিপক্ষে পিছিয়ে পড়েও ২–১ গোলের জয় তুলে নেয়।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে ২–১ গোলে হারলেও ততক্ষণে গ্রুপসেরা হিসেবে নকআউট নিশ্চিত করেছিল জার্মানি। তবে শেষ ৩২-এর ম্যাচে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নেওয়াই শেষ পর্যন্ত নাগেলসমানের চাকরি হারানোর কারণ হয়ে দাঁড়ায়।
এখন নতুন প্রধান কোচের খোঁজ শুরু করেছে জার্মান ফুটবল কর্তৃপক্ষ। এ দায়িত্বে সাবেক লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপকে নিয়োগের দাবিও জোরালো হচ্ছে।
সূত্র: বিবিসি
/অ